মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির আহবানে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতনভাতা ও পেনশন সুবিধা প্রাপ্তির দাবিতে আজ বুধবার শাহজাদপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘন্টাব্যাপী কলম বিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে। এদিন সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কলম বিরতি পালন করে পৌরসভার প্রধান ফটক অবরোধ করে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচী পালন করে। কর্মসূচী চলাকালে পৌরসভার মেয়র (ভারঃ) মোঃ নাসির উদ্দিন ও কাউন্সিলরবৃন্দ এ আন্দোলন কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন-সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, শাহজাদপুর পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাভী, সেনেটারি ইন্সপেক্টর মাহবুবুর রহমান, হিসাবরক্ষক আনিছুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা খানম, রাজু আহমেদ প্রমূখ। বক্তারা বলেন,‘ শাহজাদপুরসহ দেশের ৩২৭ টি পৌরসভার কর্মকর্তা কর্মচারী চাকুরী করা সত্বেও নিয়মিত বেতনভাতা না পেয়ে এমনকি অনেক পৌরসভায় ২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতনভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।’ বক্তারা অবিলম্বে তাদের দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী ১ মাসের মধ্যে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...