রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামের নের্তৃত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে থানার সকলপুলিশ কর্মকর্তা কন্সটেবল, কর্মচারি ও এলাকার সুধীবৃন্দ অংশ নেয়। এ সময় থানা হাজতের বন্দিদেরকেও উন্নতমানের ইফতার পরিবেশন করা হয় এবং এক সাথে ইফতার করা হয়। নজিরবিহীন এ ইফতার মাহফিলে অংশ নিতে পেরে হাজতিরাও আবেগাপ্লুত হয়ে পরেন। এ সময় সবাই এক সাথে দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া আজ মঙ্গল বার মেয়র হালিমূল হক মিরুর নের্তৃত্বে শাহজাদপুর পৌর সভায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পৌর সভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন। অপর দিকে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে শাহজাদপুর উপজেলা বিএনপি ও শহর বিএনপি’র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি হুসেইন শহিদ মাহমুদ গ্যাদনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন , বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির, বিএনপি নেতা মাসুদ রানা, তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-মাহমুদ। এ আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবংতারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ইফতার ও দোয়া মাহফিলে শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’