শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আজ বৃহস্পতিবার রাত ৯ টায় সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাতের সভাপতিত্বে ও থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের পরিচালনায় শাহজাদপুর থানা গোলঘরে থানার অফিসার ইনচার্জ রেজাউল হকের বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক, নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, এসআই বানী ইসরাইল, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল আমিন হোসেন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এসআই আব্দুল জলীল, এসআই কংকন বিশ্বাস, সাংবাদিক শামছুর রহমান শিশির, সাবেক ছাত্রনেতা আশিকুল হক দিনার, এসআই মোতালেব, এসআই তৈয়বুর, এসআই ফারুক আজম, এসআই কমল কুমার দেবনাথ, এসআই ফরিদুল ইসলাম, এসআই নুরুল হুদা, তান্না লোদী, এএসআই কালাম, এএসআই সাইফুল, এএসআই কালাম (২), এএসআই আফজাল, এএসআই শারমীন, কমিউনিটি পুলিশিং সদস্য সাজিদ হায়দার ভোলাসহ থানায় কর্মরর্ত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ। বক্তব্যে বানী এসআই বানী ইসাইল বলেন, ‘ প্রায় ২৬ মাস ধরে সুযোগ্য অফিসার ইনচার্জ রেজাউল হকের সাথে কাজ করতে পেরে ধন্য। তিনি তার যোগ্যতা, মেধা, দক্ষতার সাথে শাহজাদপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানে সর্বোচ্চ সচেষ্ট থেকেছেন।’ সাংবাদিক আল আমিন হোসেন বলেন, ‘ শাহজাদপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক আমাদের তথ্য প্রদানে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে গেছেন। নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়াও তেমনি সংবাদকর্মীদের তথ্য প্রদানে আন্তরিক থাকবেন-এটাই প্রত্যাশা। সেইসাথে বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক পদ্দোনতি পেয়ে বদলী হয়ে ঢাকা যাচ্ছেন। তার নতুন কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি।’ নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘ রেজাউল স্যারের সাথে আমার ১৯৯৮ সাল থেকে পারিবারিক সু-সম্পর্ক গড়ে ওঠে। স্যারের পদোন্নতি না হলে তার স্থানে আমাকে পদায়ন করা হলেও আমি এখানে আসতাম না। আমি যদিও স্যারের মতো মেধাবী নই, তথাপিও শাহজাদপুরবাসীর কল্যাণে ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি অনুকূলে রাখতে সাধ্যমতো কাজ করবো। এজন্য আমি সকলের সহযোগীতা কামনা করছি।’ বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, ‘ শাহজাদপুর থানায় কর্মরত সকল অফিসারের নিকট আমি কৃতজ্ঞ। তারা সর্বদা সকল কাজে আমাকে সহযোগীতা করেছেন। আমি যতদিন এখানে কর্মরত থেকেছি, সবসময় চেষ্টা করেছি আইন প্রত্যাশীদের অধিকার যেনো কোন ভাবেই ক্ষুন্ন না হয় বা তাদের আইনগত সহায়তা প্রদানের অধিকার থেকে কোনভাবেই বঞ্চিত করা না হয়। নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া আমার অতি প্রিয় অফিসার ও ঘনিষ্ঠজন। আশাকরি তিনি শাহজাদপুরবাসীর কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’ সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেন, ‘ রেজাউল হক অত্যন্ত দক্ষ অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি যেখানেই কাজ করেছেন সেখানেই জনমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বিনয়ী মনোভাব, অদম্য ধের্য্য ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সঠিকভাবে থানার সকল কর্মকান্ড পরিচালনা করেছেন। ভবিষ্যতেও তার এ সফলতা বজায় থাকবে বলে আমি মনে করি। ভবিষ্যতে তার উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করি।’ এ সময় থানার অফিসারদের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হককে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সন্মাননা জানানো হয় এবং নবাগত অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদায়ী অফিসার ইনচার্জ রেজাউল হক নবাগত অফিসার ইনচার্জকে দায়িত্ব বুঝে দিচ্ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্য...