শাহজাদপুর সংবাদ ডটকম : গত শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারে ৮ কোটি টাকা ব্যায়ে ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক জেলা পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। জেলা পরিষদের ১৬ শতক নিজস্ব জায়গার উপরে ৭ হাজার বর্গফুটের এ বহুতল মার্কেটের ১ম তলা থেকে ৩য় তলা পর্যন্ত ৭৪টি দোকান বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া ৪র্থ ও ৫ম তলায় অত্যাধুনিক আবাসিক হোটেল ও ৬ষ্ঠ তলায় বিনোদন পার্ক ও সেমিনার হল নির্মান করা হবে। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন,প্রধান অতিথি এবং সিরাজগঞ্জ জেলাপরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মার্কেট নির্মান কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। এ সময় এডিসি (সাধারণ) শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ সহ স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। জানাগেছে মার্কেটের দোকান ৮ হাজার টাকা বর্গফুট হিসাবে বরাদ্দ দেওয়া হবে। দোকান বরাদ্দ পেতে অনেক প্রার্থীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
