শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্ত্রী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল (শুক্রবার) উক্ত স্কুল মাঠে সকাল থেকে দিন ব্যাপী এই অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট ব্যক্তিবগ পুরাতন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের বসেছিল মিলন মেলা। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী, শাহজাদপুরের গণমানুষের নেতা, জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। ওই স্কুলের পরিচালনা পরিষদ সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, মন্ডল গ্রুপের ব্যবস্থপনা পরিচালক আওয়মী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, প্রখ্যাত চলচিত্র নির্মাতা, সুরকার ও গীতিকার দেওয়ান নজরুল, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শেহেলী লায়লা, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, পৌর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, প্রবীন ছাত্র গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, প্রধান শিক্ষক আব্দুস ছালাম খান, তাসমিম হোসেন আন্তা প্রমুখ। বক্তারা স্কুলের অতীত ঐতিহ্যের স্মৃতিচারন করে এ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। পরে উপস্থিত সকল অথিতিবৃন্দকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি এ সময় একটি স্মরনিকা প্রকাশ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...