জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক শিল্প উপ-মন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুরের উন্নয়নে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের অবদানকে স্মরণ করে তাকে জনগণের বন্ধু আখ্যা দিয়ে তার আশু রোগমুক্তি কামনা করে শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সংগঠনের শিক্ষা ও পরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলীর সঞ্চালায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহজাদপুর টাউন মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ লিয়াকত, ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, তথ্য বিষয়ক সম্পাদক তাহছিন নূরী খোকন, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আমিরুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম, পরিচালক মিলেনিয়াম স্কুল প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
জাতীয়
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন
