বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বিশেষ প্রতিবেদক : প্রায় দেড় যুগ পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। মাহবুবে ওয়াহিদ শেখ কাজলকে সভাপতি ও আলামিন হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১৫ মার্চ (শুক্রবার) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক মো: জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এদিকে, দীর্ঘদিন পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে দলীয় নেতাকর্মীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ফারুক সরকার নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যাক্তকালে বলেন, ‘ শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে আরও গতিশীল করবে এবং দলীয় কর্মকান্ড পালনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক, জনকল্যাণমূলক ও সেবামূলক কর্মকান্ড পালনের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’ অন্যদিকে, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক বলেন, ‘তৃণমূল স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও গতিশীল করণের পাশাপাশি মাদক নির্মূল, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সর্বোপরি বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পালনের মাধ্যমে শাহজাদপুর উপজেলা স্বেচাসেবক লীগকে উপজেলা পর্যায়ের একটি আদর্শ ও অনুকরণীয় সংগঠনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। এজন্য আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকল স্তরের দলীয় নেতাকর্মীসহ আপামর শাহজাদপুরবাসীর সার্বিক সহযোগীতা কামনা ও দোয়া প্রত্যাশা করছি।’ উল্লেখ্য, গত ২০০২ সালে মো: হাশেম আলীকে আহবায়ক ও ফারুক সরকারকে যুগ্ম-আহবায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছিলো।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...