বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর আলমের দূর্নীতি ধামা-চাপা দিতে রাজনৈতিক নেতাদের কাছে দৌড়ঝাঁপ ও তদবির শুরু করেছেন তিনি মর্মে অভিযোগ উঠেছে । এদিকে, তার দূর্নীতির নানা বিষয়ে আরও নতুন নতুন তথ্য বেড়িয়ে অাসছে। সীমাহীন দূর্নীতি করার পরেও কিভাবে তিনি এসব চাঞ্চল্যকর অভিযোগ পাশ কাটিয়ে চলছেন, তা নিয়ে বিভিন্ন স্থানে চলছে তুমুল সমালোচনার ঝড় । তাকে গ্রেফতারেরও দাবী উঠেছে উপজেলার বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন সাফ সাফ জানিয়ে দিয়েছেন কোন দূর্নীতিবাজ কর্মকর্তাকে কোন ছাড় দেওয়া হবে না। দুর্ণীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যেই হোক। এদিকে ১০ টা প্রর্দশনী খামারের নামমাত্র টাকা বণ্টন করে অবশিষ্ট বিপুল পরিমান অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ওই মৎস অফিসারের বিরুদ্ধে । এছাড়া প্রাণনাথপুর অভয়াশ্রমের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতেরও অভিযোগ পাওয়া গেছে। অত্যন্ত চালাক প্রকৃতির ওই কর্মকর্তা মৎস অফিসে কর্মরতদের মানুষ বলেই মনে করেন না। বিপুল সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে ওই মৎস অফিসার বরাবরই তা অস্বীকার করেছেন এবং অভিযোগগুলো সঠিক নয় বলে তিনি দাবী করেছেন। অপরদিকে, তার সীমাহীন দূর্নীতির বিষয়ে আশু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থাগ্রহণের দাবীতে দূর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন শাহজাদপুরবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নিজেকে নির্দোষ প্রমান করতে ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। উল্লেখ্য, গত বুধবার শাহজাদপুরে পোনা মাছ নদীতে অবমুক্ত না করে বাইরে বিক্রির সময় শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম ধরা পড়লে নানা বিষয়ে তার সীমাহীন দুর্নীতির নানা তথ্য বেরুতে শুরু করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...