[slideshow_deploy id='6321'] নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর আদালত ভবন বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিচার কার্য চরম ভাবে ব্যহত হচ্ছে।বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, এজলাসের মধ্যে বন্যার পানি ঢুকে পড়ায় বিচার কার্য ব্যহতর পাশাপাশি বিচারাধিন বহু মামলার নথি পত্র পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বিচার প্রার্থীদের সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি এ আদালতটি দ্রুত অন্য ভবনে স্থানান্তরের দাবী জানান। এ ছাড়া বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ও ঐতিহ্যবাহী শাহ মখদুমিয়া জামে মসজিদ বন্যার পানিতে ডুবে গেছে। ফলে দর্শনার্থী ও মুসল্লিদের নামাজ আদায়ে দূর্বোগ বেড়েছে। শাহজাদপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপাতর সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে পানি বন্দি হয়ে পড়েছে ১ লাখ ৬৬ হাজার মানুষ। ৩৭ হাজার কাঁচা ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়ায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। পানি বন্দি মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। পোরজনা-জামিরতা পাকা সড়ক ও চরকৈজুরী-চরগুধীবাড়ী সড়ক বন্যার পানিতে ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৈজুরী বাজার,জামিরতা বাজার,পোরজনা বাজার ও গুপিয়াখালী বাজার বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া রাউতারা স্লুইচ গেট সংলগ্ন রিং বাধ বন্যার পানিতে ডুবে শাহজাদপুর সহ চলন বিল অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বর, কৈজুরী ভূমি অফিস ও উপস্বাস্থ্য কেন্দ্র চত্ত্বর বন্যার পানিতে ডুবে গেছে। ফলে এলাকাবাসীকে বন্যায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৈজুরী প্রাথমিক বিদ্যালয় ও জামিরতা কলেজ, কৈজুরী মাদ্রাসা বন্যার পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। অপরদিকে শাহজাদপুরে গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হওয়ায় প্যাকেট জাত খাদ্যের দাম বস্তা প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার এলাকার বন্যা দূর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ,আশ্রয়কেন্দ্র ও নোঙর খানা খুলে দেওয়ার জোর দাবী জানিয়েছেন। সরকারী বাবে এ পর্যন্ত ৬৫ মেঃ টন চাল ও নগদ ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
