বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরের পৃথক ৫ স্থানে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও চোলাই মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১০ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলামের নির্দেশনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ সঙ্গীয় অফিসারসহ থানা পুলিশের একটি দল পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লার হাচেন শেখের ছেলে মাদক বিক্রেতা হায়দার আলী (৪০) কে ৪০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এদিন রাত ৯ টায় জামিরতা ডিগ্রি কলেজের পূর্বদিক সংলগ্ন স্থানে থানা পুলিশ অপর এক অভিযান চালিয়ে জামিরতা কলেজপাড়া মহল্লার মৃত হোসেন আলী ফকিরের ছেলে কোরবান আলী ফকির (৪১) কে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এছাড়া, একইদিন দুপুরে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে পুলিশ অপর এক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা উপজেলার আরানী সাহেবপাড়া মহল্লার (বর্তমানে পোতাজিয়া গাতিরপাড়ার বাসিন্দা) মৃত মজু ফকিরের ছেলে মাদক বিক্রেতা নবাব আলী (৪২) কে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোকনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল শাহজাদপুর উপজেলার মাদলা দক্ষিণপাড়া মহল্লায় অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলার সেলুন্দা মহল্লার সাব্বির (২৮) ও পৌর এলাকার পুকুড়পাড় গ্রামের রজব আলী (৪৫) কে ১'শ ৪০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। পরে ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পৌর এলাকার শক্তিপুর গ্রামের আতাউর হোসেন মার্কেট সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ অপর এক অভিযান চালিয়ে দ্বারিয়াপুর গ্রামের মিলন শেখ (৩৫) ও পাড়কোলা দক্ষিণপাড়া মহল্লার কোমল (৫৫) কে ২'শ ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে পৃথক এ ২ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (২ এপ্রিল) গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। শাহজাদপুরে চলমান এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...