বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৪০ বছর মামলা চলার পর অবশেষে আদালতের মাধ্যমে জায়গার দখল বুঝে পেলেন প্রকৃত মালিকরা। গত মঙ্গলবার সিরাজগঞ্জের এ্যাড. কমিশনার তারিকুল ইসলামকে সঙ্গে নিয়ে শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালতের মাধ্যমে শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় এ দখল বুঝিয়ে দেয়া হয়েছে। দখল বুঝে পাওয়া মালিক পক্ষ মাধক কুন্ডু, রঞ্জিত কুন্ডু এবং রতন কুন্ডুর মাধ্যমে জানা গেছে, শাহজাদপুর উপজেলার চালা শাহজাদপুর এলাকার শাহজাদপুর মৌজার আর,এস- ৮০৫, ৫১৩ খতিয়ানের ১৩৪ নং দাগের ৮.৩৩ শতাংশ জায়গা নিয়ে প্রায় ৪০ বছর আগে একটি বাটোয়ারা মামলা দায়ের হয়। প্রথম মামলার পর দ্বিতীয় পর্যায়ে ৯৯/৮৬ নং আরেকটি বাটোয়ারা মামলা দায়ের হয়। ওই মামলায় বাদী ছিলেন, বর্তমানে দখল পাওয়া এদের পিতা প্রাণনাথ কুন্ডু এবং বিবাদী ছিলেন, রাখাল কুন্ডু। ওই মামলায় প্রাণনাথ কুন্ডু ডিক্রি পান। পরবর্তীতে সিরাজগঞ্জ দ্বিতীয় সাব-জজ কোর্টে আপিল মামলা করেন, তপো কুন্ডু নামের ব্যক্তি যিনি রাখাল কুন্ডুর কাছ থেকে ওই জমি ক্রয় করেছেন বলে দাবি করেন । তপো কুন্ডু নিজের নামে বাদী না হয়ে জালিয়াতি করে রাখাল কুন্ডুর নামেই মামলা করেন। যদিও ওই সময়ে রাখাল কুন্ডু বাংলাদেশ থেকে ভারত রাষ্ট্রে চলে যান এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি সত্যতার পক্ষে তিন তিন জন পৌর মেয়র (হাসিবুর রহমান স্বপন, নজরুল ইসলাম, হালিমুল হক মিরু) মাধক কুন্ডু গংদের পক্ষে প্রত্যয়ন পত্র দেন। উক্ত আপিল মামলায় তপো কুন্ডু পরপর হারতে হারতে এবং আপিল করতে করতে সর্বশেষ মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়ায় এবং সেখানে তপো কুন্ডু হেরে যান। তদুপরি, তপো কুন্ডু আবার নি¤œ আদালতে নতুন মামলা দায়ের করলে সেই মামলা খারিজ সহ বরং হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ডিক্রি প্রাপ্তদেরকে জায়গা দখল দেয়ার আদেশ হয়। উক্ত আদেশের বিরুদ্ধে তপো কুন্ডু সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে আপিল করলে জেলা জজ কোর্ট তাকে ৪ হাজার টাকা জরিমানা করে এবং নি¤œ আদালতের রায় বহাল রাখে। এখানে উল্লেখ্য, পৌর মেয়রদের প্রত্যয়ন পত্রের পর তা অবগত হয়ে আদালত রাখাল কুন্ডুকে আদালতে হাজির করার জন্য তপো কুন্ডুকে আদেশ দেন। তারপর থেকেই তপো কুন্ডু ও তার আইনজীবি আর আদালতে হাজির হয়নি। অপরদিকে, জেলা জজ কোর্টের আদেশের পর গত মঙ্গলবার নি¤œাদালত তাদের আদেশ ও দায়িত্ব মতে জেল নং- ৬২, মৌজা- শাহজাদপুর, আর,এস খতিয়ান নং- ৮০৫,৫১৩ এবং আর,এস- ১৩৪ নং দাগের ৮.৩৩ শতাংশ ভূমি ডিক্রিধারীদেরকে দখল বুঝিয়ে দিয়ে লাল পতাকা বসিয়ে দিয়ে গেছেন। এতে করে আবারও প্রমাণ হলো , ‘দখল যার জমি তার নয়, প্রকৃত কাগজ যার, জমিও তার।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...