সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে আ.লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।
বুধবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজেদ আলীর সভাপতিত্বে হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি চয়ন ইসলাম আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, অনেক চড়াই-উৎরাই পার করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার হাল ধরেছে সোনার বাংলার। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একদম নিচ থেকে টেনে উপরে তোলার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বস্তবায়নে আমার নেত্রী সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আজকে যে আপনারা দেশের উন্নয়ন দেখছেন তা স্বাধীনতার পর অন্য কোন সরকার করেছে বলে আমার মনে হয় না।
তিনি আরও বলেন, নেত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ঠেকাতে কিছু স্বার্থ নেশী মহল কু-ষড়যন্ত্রে ব্যাস্ত কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। এই সরকারের অধিনেই নির্বাচন হবে এবং তাদের এই সরকারের অধিনেই নির্বাচন করতে হবে বলেও তিনি বলেন।
এই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠান শেষে সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ডায়া বাজারে ঘুরে ঘুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...
খেলাধুলা
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব
করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...
জাতীয়
শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল
শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...
রাজনীতি
পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন
আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...
