মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে মঙ্গলবার সকালে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

ছয়টি পৌরসভায় দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান বহিষ্কৃত মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, শাহজাদপুর পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খান, বেলকুচি পৌরসভায় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।

এছাড়া রায়গঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপি’র নেতা নুর সাঈদ সরকার, উল্লাপাড়া পৌরসভায় বর্তমান পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মেয়র বেলাল হোসেন ও কাজিপুর পৌরসভায় পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি মাসুদ রায়হান মুকুল।

জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সদর থানা বিএনপি’র সভাপতি মজিবর রহমান লেবু দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পক্ষে কাজ করতে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভা বাদে অন্য পাঁচটি পৌরসভায় একক প্রার্থী বাছাইয়ের বিষয়টি নেতাকর্মীরা মেনে নিলেও সিরাজগঞ্জ পৌরসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান বহিষ্কৃত মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল কর্মীসহ সকলের মাঝেই চরম ক্ষোভ বিরাজ করছে।

দলটির নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে মেয়র থাকাকালীন কর্মীদের পাশে থাকেননি অ্যাডভোকেট মোকাদ্দেস আলী। আন্দোলনের সময় ঢাকায় পালিয়ে থেকেছেন। কোনো কর্মীর খোঁজ খবরও নেননি। দলীয় কর্মীদের কোনোপ্রকার সাহায্য-সহযোগিতা করেননি।

তারা আরও জানান, এসব কারণে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। ভোটের মাঠে তার পক্ষে কাজ করার মতো কর্মী খুঁজে পাওয়া যাবে না বলেও তারা দাবি করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।