বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের ৪শত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব‍্যাপারী। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য বিশ্বব‍্যাপী করোনা মহামারির কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এবং দেশব‍্যাপী অঘোষিত লকডাউন শুরু হয়। সেই থেকে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পরেছে। আর এ কারণে মধ‍্যবিত্ব ও দরিদ্র পরিবারগুলো মহা কষ্টে জীবন যাপন করছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি প্রতিরোধে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিশেষ বরাদ্দে ত্রাণ সহযোগীতা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অষ্টম ধাপে পোতাজিয়া ইউনিয়নের ৪শো দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ডিজিটাল মেশিনের মাধ্যমে ওজন করে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও শিশুখাদ‍্য বিতরণ করা হয়। দুই জন ট‍্যাগ অফিসারের উপস্থিতিতে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হয়। ট‍্যাগ অফিসাররা হলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান। পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব‍্যাপারী জানান, আমার ইউনিয়ন জনসংখ্যার দিক থেকে অন‍্যতম। বরাদ্দকৃত ত্রাণের চেয়ে দুস্থ পরিবারের সংখ্যা বেশি হওয়ার কারণে ত্রাণ বিতরণে বেশ বেগ পেতে হয়। তাই উপজেলা প্রশাসনের কাছে দাবি যেনো ত্রাণের বরাদ্দ বৃদ্ধি করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...