শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে আজ সোমবার শাহজাদপুরে ৩ দিনব্যাপি বৃক্ষমেলা শেষ হলো। এ উপলক্ষে বিকেলে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী প্রমুখ। এবারেই প্রথম বৃক্ষমেলা জাঁকজমকপূর্ণ করতে বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এদিকে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলা উপলক্ষে মেলায় গাছ কেনা প্রেমিকদের ছিল উপচে পড়া ভীড়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ বৃক্ষমেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের ৪০টি স্টল বৃক্ষ প্রদর্শণী ও বিক্রয় করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাপনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)

সম্পাদকীয়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)

লাগাতার হরতাল-অবরোধ শাহজাদপুরে দুগ্ধ শিল্পে চরম বিপর্যয়; দুগ্ধ উৎপাদনকারী প্রান্তিক কৃষকেরা দিশেহারা