শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পরিবারের কাছ থেকে অভিনব কৌশলে প্রতারক চক্রের অর্থ আদায়

photo শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরের বাঘাবাড়ি শাকতোলা গ্রামের তেল ব্যবসায়ী মকবুল হোসেন (৬৪) রহস্য জনকভাবে নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় অভিনব কায়দায় তার পরিবারের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গতকাল মঙ্গলবার রাতে এই প্রতারণার ঘটনাটি ঘটে। শাহজাদপুর থানা পুলিশ ও নিখোঁজ ব্যবসায়ী পারিবারিক সূত্রে জানা গেছে ট্যাংকলরী ও জ্বালানী তেল ব্যবসায়ী মকবুল হোসেন ২৫ লাখ টাকা নিয়ে গত ১৫ ফেব্রুয়ারী বাড়ি থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর তাকে অনেক খোজাখুজি করেও না পেয়ে তার পরিবার শাহজাদপুর থানায় জিডি ও শাহজাদপুর সংবাদ ডট কম অনলাইন পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এর ১০ দিনের মাথায় মঙ্গলবার রাতে মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে ওমর ফারুক নামে সাংবাদিক পরিচয় দিয়ে তার পরিবারের কছে ফোন করে জানায় নিখোঁজ ব্যবসায়ী মকবুল হোসেন সংজ্ঞাহীন অবস্থায় কুমিল্লার মনোহরদীগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে তার চিকিৎসা ব্যহত হওয়ায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাই একটি নির্ধারিত বিকাশ নাম্বার দিয়ে নিখোঁজ মকবুলের স্ত্রীর কাছ থেকে ১৫ হাজার টাকা এবং ছেলে আল আমিনের কাছ থেকে ২ হাজার টাকা মোট ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর ঐ মোবাইল নম্বরটিতে কল করলে মোবাইলটি বন্ধ থাকায় তার আর সন্ধান পাওয়া যায়না। এ ব্যপারে শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির পরিবারের ধারনা ব্যবসায়ী মকবুল হোসেন অপহরন হয়েছেন। আর অপহরনকারী চক্রের সদস্যরাই কৌশলে তাদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় বাঘাবাড়ি তেল ব্যবসায়ী, ট্যাংকলরী মালিক ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ব্যবসায়ী মকবুলকে উদ্ধারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার ও তার পরিবারের কাছ থেকে প্রতারনার মাধ্যমে অর্থ আদায়ের হোতাদের সনাক্ত ও গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আশা করি খুব শীঘ্রই নিখোজ ব্যক্তিকে উদ্ধার ও অপহরনকারী চক্রের সদস্যদের গ্রেফতারে সক্ষম হব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...