বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহ্ মোঃ শাহান শাহকে সভাপতি ও মোঃ আসাদুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর পৌর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। প্রায় এক যুগ পরে গঠিত তিন বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গত ৩ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক মো: জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটির সহ-সভাপতি পদে হাসান মাহমুদ রাজীব, মোঃ বিপ্লব তালুকদার ও মোঃ শাহীন আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমির হামজা ও কেএম শহিদুল ইসলাম বাধন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রূহুল আমিন, মোঃ আকতার হোসন ও মোঃ আলামিন হোসেন এবং দপ্তর বিষয়ক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও প্রচার সম্পাদক পদে মোঃ মনির হোসেন নির্বাচিত হয়েছেন। এদিকে, প্রায় দেড় যুগ পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হবার কিছুদিনের মধ্যেই ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর পৌর শাখার নতুন এ কমিটির অনুমোদন দেয়ায় স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপনসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ। শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসাইন নবগঠিত পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতে পৌর স্বেচ্ছাসেবক লীগের হাতকে আরও শক্তিশালী ও গতিশীলকরণের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক, জনকল্যাণমূলক ও সেবামূলক কর্মকান্ড পালনের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’ অন্যদিকে, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি শাহ্ মোঃ শাহান শাহ ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন বলেন, ‘পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ক্লীন ইমেজের অধিকারী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও গতিশীল করণের পাশাপাশি জনসচেতনামূলক, সেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পালনের মাধ্যমে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।’ এদিকে, দীর্ঘ প্রায় এক যুগ পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর পৌর শাখার কমিটি গঠিত হওয়ায় পৌর এলাকার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি শাহ্ মোঃ শাহান শাহ শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগে নেতৃত্বদানের মধ্য দিয়ে আওয়ামী রাজনীতি শুরু করেন। তিনি ১৯৯৯ সালে ছাত্রলীগ শাহজাদপুর সরকারি কলেজ শাখার যুগ্ম-আহবায়ক ও পরবর্তীতে গত ২০০৪ সালে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্বপালন করেন এবং দলীয় সকল কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন। পক্ষান্তারে, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন গত ২০০৬ সালে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং নিজ যোগ্যতা ও দক্ষতায় ছাত্রলীগ কলেজ শাখায় অন্যতম শীর্ষস্থানীয় নেতা হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্বপালন করেন। সফল সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান সুমন পরবর্তীতে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ইতিপূর্বে ব্যাপক প্রচার প্রচারণা করে স্থানীয় রাজনীতিতে বেশ আলোচিত হন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...