রবিবার, ২৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, সোমবার, ৭ জানুয়ারি- ২০১৯ খ্রিষ্টাব্দ : গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই গোলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্স শাহজাদপুর পৌর এলাকার চালা শাহজাদপুর (সাহাপাড়া) মহল্লার বীণা পানি পাঠাগার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১’শ ৩ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট জিম (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক সম্রাট জিম উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের ফিরোজ ফকিরের ছেলে বলে জানা গেছে। ধৃত মাদক সম্রাট জিমের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ‘মাদক সম্রাট জিম এলাকায় দীর্ঘদিন ধরে রমরমা মাদকের ব্যবসা করে আসছিলো।’ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, ‘শাহজাদপুরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিশেষ সোর্স নিয়োগ করে কৌশলে অবশেষে মাদক সম্রাট জিমকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

আন্তর্জাতিক

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

খেলাধুলা

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সব ধরনের খেলাধুলা বন্ধ। তবে বসে নেই খেলোয়াড়রা। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ভক্তদের সঙ্গে আড্ড...

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

খেলাধুলা

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়...

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...