বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : নানা অভিযোগ এনে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ১৩৫ নং হাট বায়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: ছালমা খাতুনকে বদলীর দাবি জানিয়েছে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব, সহ-সভাপতি আবু সাইদ, বিদ্যুৎসাহী সদস্য আফরোজা খাতুন, সদস্য মুর্শিদা খাতুন, বিউটি খাতুন, শাহ্ আলমসহ আশরাফ খান, ইমদাদুল হক, আতিক খান স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র গত ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে গত ১১ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। সরেজমিন পরিদর্শনকালে ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব ও সদস্যবৃন্দরা জানান, ‘ হাট বায়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: ছালমা খাতুন গত ০৮/১০/২০০৫ ইং তারিখে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে অনিয়মতান্ত্রিকভাবে স্কুলে আসা যাওয়া করছেন ও শিক্ষক-ছাত্র ছাত্রীদের সাথে অসৌজন্য ব্যবহার করে আসছেন। ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়েই স্কুলের পুরাতন বইখাতা বিক্রি, ২টি বৈদ্যুতিক মটর ও কারপেট প্রধান শিক্ষক ব্যাক্তিগত কাজে ব্যবহার করছেন। স্কুলের ৫ জন শিক্ষকই মহিলা হওয়ায় স্কুলে শিক্ষার মান রক্ষায় ২/৩ জন পুরুষ শিক্ষককে অবিলম্বে ওই স্কুলে নিয়োগদানেরও জোর দাবি তারা জানিয়েছে।’ এসব অভিযোগ অস্বীকার করে ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ছালমা খাতুন সাংবাদিকদের জানান,‘ গত ০১/১১/১৮ ইং তারিখ হতে ৩০/০১/১৯ ইং তারিখ পর্যন্ত তিনি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিএড প্রশিক্ষণের জন্য বাইরে ছিলেন। আসলে স্কুলে পুরুষ শিক্ষক নিয়োগ চেয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা তার বিরুদ্ধে ভিত্তিহীন এহেন অভিযোগ করেছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...