শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার পাড়কোলা কাঠালতলার নামক স্থানে পিকআপের ধাক্কায় ২ মহিলা হোটেল শ্রমিক নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার পাড়কোলা গ্রামের চাদু শেখের স্ত্রী কাজলী (৬০) ও মৃত আনিছ শেখের স্ত্রী সালেহা (৪০)। আহতরা হলেন, ভ্যানচালক আনছার আলী, ভ্যানচালকের স্ত্রী আয়শা ও যাত্রী মুক্তা। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা নিহত ২ মহিলার লাশ ও আহতদের উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা থেকে অটোভ্যানে ওঠে শাহজাদপুরের একটি হোটেলে কাজের জন্য যাওয়ার পথে একটি দ্রুতগামী পিকআপ ( ঢাকা মেট্রো-ঠ-১১-৯০৬২) পেছন থেকে সজোরে অটোভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ মহিলা হোটেল শ্রমিক নিহত ও অপর ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ‘নিহত ২ মহিলা হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ও ঘাটক পিকআপ ভ্যান আটক করা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...