শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকালে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফারুক সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, রাজিব শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহির উদ্দিন, মির্জা রাজু আহমেদ, বাবর আলী, সিরাজুল ইসলাম শিপু, গোলজার হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘যে কোন মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি ও আলোচনা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
