মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, সাংবাদিক নেতা, কলামিষ্ট ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের পৌরসদরের আইকবাড়ি পাড়কোলাস্থ বাসভবনে হামলা চালিয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার সহযোগীরা। দুদকের গণশুনানীতে মাদক বিরোধী অভিযোগ করায় গতকাল বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সাংবাদিক নেতা আবুল বাশার বাদি হয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকারসহ ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহারভূক্ত বাবু (২৭), সবুজ (২৮), সাদ্দাম (২৭) ও আল মামুন (২৬) নামের ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে জেল হাজাতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেধেঁ দিয়েছে। বেধেঁ দেয়া সময়ের মধ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক ও তার সহযোগীদের গ্রেফতার করা না হলে তারা আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার গত ১১ জানুয়ারি বুধবার শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানীতে মাদক দ্রব্য অধিদপ্তরের নানা অনিয়ম, মাদক বিক্রেতা মানিক ও মাদক বিরোধী নানা অভিযোগ করেন। এ ঘটনার জের ধরে শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওইদিন রাতেই মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে বাবু হোসেন , একই মহল্লার আব্দুর রউফ শেখের ছেলে সবুজ শেখ, ইসলামপুর রামবাড়ি মহল্লার রজব শেখের ছেলে সাদ্দাম হোসেন ও শেরখালি মহল্লার আব্দুস সালামের ছেলে আল মামুন । এ ঘটনায় সাংবাদিক নেতা আবুল বাশার বেঁচে থাকার নিশ্চয়তা ও আইনী পদক্ষেপের বাস্তবায়নের দাবিতে ওই দিন রাতেই তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী বরাবর দুটি খোলা চিঠি পোস্ট দেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ৭১'র মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে দেশ স্বাধীন করে এখন কী মাদক বিক্রেতাদের হাতে তাকে জীবন দিতে হবে ? এদিকে, এ ঘটনার পরপরই স্থানীয় সাংবাদিকরা সাংবাদিক নেতা আবুল বাশারের বাড়িতে ছুঁটে যান। এ ঘটনায় নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করে স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ও সাংবাদিক নেতা কবীর আজমল বিপুল জানান, ‘ওই ঘটনার মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও চ্যালা চামুন্ডাদের গ্রেফতার করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় সাংবাদিক নেতাদের বেঁধে দেয়া সময় পার হবে। একই দাবিতে আগামীকাল শুক্রবার শাহজাদপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করবে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে এজাহারভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মানিক সরকার ও অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...