বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার কৃত ৫ আসামীকে রিমান্ডে এনেছে শাহজাদপুর থানা পুলিশ। এরা হলো পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে বাবু, একই মহল্লার আব্দুর রউফ শেখের ছেলে সবুজ শেখ, ইসলামপুর রামবাড়ি মহল্লার রজব শেখের ছেলে সাদ্দাম হোসেন, শেরখালি মহল্লার আব্দুস সালামের ছেলে আল মামুন ও মণিরামপুর গ্রামের কোবাদের ছেলে তোফা । গত ১১ জানুয়ারী বুধবার দুদকের গণশুনানীতে মাদক বিরোধী অভিযোগ করায় ওই দিন রাতেই কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার সহযোগীরা সাংবাদিক আবুশ বাশারের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা হলে ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জলিল গ্রেফতারকৃতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানী শেষে গত রোববার বিজ্ঞ বিচারক আবেদনটি মঞ্জুর করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই জলিল জানান, ‘ কী কারণে এবং কার ইঙ্গিতে সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে, এর নেপথ্যে রহস্য উদঘাটনের জন্যই রিমান্ডের অবেদন করা হয়েছিলো।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...