নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে । এ কর্মসূচী চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু। শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, হায়দার আলী, বিকেএসপির ক্রিকেট দলের চীফ কোচমাসুদ হাসান, জাতীয় দলের অনুর্ধ-১৯ দলের ক্রিকেটার শফিউল হায়াত, সিরাজগঞ্জ জেলা কোচ আল-আমিন, শাহজাদপুর ক্রিকেট ইন্সটিটিউটের পরিচালক কাজী মিরাজুন নবী হিমেল,হাজী মাসুম আলী খান প্রমূখ। প্রায় ৭৫ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশ নিয়ে তাদের প্রতিভা অন্বেষণে সচেষ্ট হয়ে উঠেছেন। এতে স্পন্সর করেছেন শাহজাদপুরের ওয়েস্টার্ণ ইন্টারন্যাশনাল স্কুল। এই প্রশিক্ষণ শেষে সেরা ২৫ জন খেলোয়ারকে পুরষ্কৃত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। সকাল সাড়ে ৮ টা থেকে প্রতিদিন বিকাল ৫ টা পর্যন্ত হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলছে। এ ব্যাপারে শাহজাদপুর ক্রিকেট ইন্সটিটিউটের পরিচালক কাজী মিরাজুন নবী হিমেল বলেন, প্রায় ৪ বছর ধরে তাদের এ প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাদের প্রশিক্ষিত শিক্ষার্থীরা ইতিমধ্যেই জাতীয় ও বিভাগীয় বিভিন্ন দলে জায়গা করে নিয়ে কৃতীত্বের স্বাক্ষর রেখেছে। তিনি আশা করেন এ ব্যাচের শিক্ষার্থীরাও আগামীতে ভালো করবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য
নাসিমের করোনা নেগেটিভ
