শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে সন্ত্রাসীরা এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করেছে। শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএম শাখার ইংরেজি শিক্ষক আব্দুল মমিন (২৯) এ হামলার শিকার হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তার পৌরশহরের ছয়আনিপাড়ার ভাড়া বাসার সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষক আব্দুল মমিন জানান, পূর্ববিরোধের জের ধরে ৫০/৬০ জনের সন্ত্রাসীদল তার ছয়আনিপাড়ার বাসার মালিক কেএম হায়দার আলীর ছেলে সাদ ও শুভকে মারতে আসে। এ সময় তাদেরকে না পেয়ে ক্ষুব্ধ সন্ত্রাসীরা বাসার সামনে তাকে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পরে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা চালিয়ে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, তার সাথে কারো কোন বিরোধ নেই তারপরেও সন্ত্রাসীরা তার উপর এ হামলা করেছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মনিরুল ইসলাম বলেন, নিরিহ শিক্ষক আব্দুল মমিনের উপর হামলার ঘটনায় মামলাদায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
