রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
স্থানীয় প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুর শ্লীলতাহানির দায়ে এক যুবকের ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন গ্রাম্য মাতবরেরা। শিশুটির পরিবারের লোকজন এটা মেনে না নিয়ে আজ সোমবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শিশুটির চাচা অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে চর-কাদাই গ্রামের নিজ বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী মনি শেখ (২০) শিশুটিকে কৌশলে তার ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর স্থানীয় গ্রাম্য মাতবরেরা বিষয়টি ধামাচাপা দিতে গতকাল রোববার সন্ধ্যায় সালিস বৈঠক করেন। সালিসে মনিকে ১৫ হাজার টাকা জরিমানা, ২৫ বার জুতাপেটা ও জুতার মালা দিয়ে পুরো গ্রাম ঘোরানোর শাস্তি ঘোষণা করা হয়। এই রায় শিশুটির পরিবার মেনে না নিয়ে প্রতিবাদ জানায়। গ্রামের একজন বাসিন্দা আবদুল রাকিব ওরফে সাদ্দাম বলেন, ওই ঘটনার পর মাতবরেরা বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন। বললে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেন। সালিসে উপস্থিত মাতবর আজিজুল হক বলেন, মনি সবার সামনে নিজের দোষ স্বীকার করায় এই রায় দেওয়া হয়েছে। সালিসে মাতবরদের মতামতের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ ঘটনায় শিশুটির চাচা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পাবনায় নাশকতার আশঙ্কায় ২৫ জামায়াত-শিবির নেতা কর্মী আটক

পাবনায় নাশকতার আশঙ্কায় ২৫ জামায়াত-শিবির নেতা কর্মী আটক

আঃলীগ জামায়াতের মিছিল ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

...