শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার সকালে ৮৯ ব্যাচের বন্ধু সংগঠন ‘শিকড়’ - এর পক্ষ থেকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে তাদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। শিকড় সংগনের সভাপতি গোলাম সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুরের সহকারি পুলিশ সুপার আবুল হাসনাত, অধ্যক্ষ গোলাম সাকলাইন, রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ভিপি আব্দুর রহিম, প্রভাষক আবু সালেহ বিপ্লব, এসআই নুর মোহাম্মদ, সালাউদ্দিন আহমেদ, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই বিতরণ করা হয়। এবছর এ বিদ্যালয়ের এসএসসি, জেএসসি সহ সপ্তম শ্রেনী থেকে দশম শ্রেনীতে উত্তীর্ন ৯৮ জন জিপিএ-৫ এবং ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
