বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : প্রায় ২ শতাব্দিকাল ধরে চলে আসা শাহজাদপুর দোল ভিটায় আর দোল উৎসব হয় না। চারিদিক ভূমি দস্যুদের দখল উৎসবে দীর্ঘ একযুগ ধরে এই উৎসব না হওয়ায় হিন্দু ধর্মালম্বীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর এলাকার প্রাণকেন্দ্র মনিরামপুর গ্রাম সংলগ্ন দোল ভিটাকে আবাল-বৃদ্ধা-বনিতা সবাই এক নামে চেনে। ৪০ শতাংশ জায়গার উপর এক সময় দোল উৎসব হতো। বিভিন্ন স্থান থেকে আশা হিন্দু ধর্মালম্বীদের ভক্তরা দোল পূর্ণিমায় দোল ভিটায় পূজা শুরু হলে গোটা এলাকা উৎসবে পরিণত হতো। বাদ্য বাঁজনা, শঙ্খের উলুধ্বনিতে সে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হতো। দোল উৎসবের তালে তালে ভক্তবৃন্দদের পদচারণায় জানান দিতো আজ দোল উৎসব। পুরোহিত রঞ্জিত গোস্বামী, প্রকাশ গোস্বামী, প্রভাত, সন্ধা রানী গোস্বামী জানান, এক সময় এই দোল ভিটায় যে উৎসবের সাথে পূঁজা হতো। চারিদিকে দখলের কারণে এবং নিরাপত্তা জনিত কারণে এ পূজা আর হয় না। সাবেক কাউন্সিলর প্রদীপ কুমার পোদ্দার জানান, দোল ভিটার মন্দিরের নামে দান করা প্রায় ৪০ শতক দেবোত্তর সম্পত্তি ছিল। বর্তমানে ভূমি দস্যুদের দখলে যেতে যেতে এখন তা প্রায় ১০ শতকে নেমেছে । এ কারণে স্থান সংকুলান না হওয়ায় সেখানে আর দোল পূর্ণিমার দোল পূঁজা হয় না। হিন্দু ধর্মীয়রা ছাড়াও উক্ত দোল পূঁজা অন্যান্য ধর্মালম্বীরাও উপভোগ করতো। বেদখলকৃত ওই দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে পূর্বের মতোই ঐতিহ্যবাহী দোল পূঁজা চালুর জন্য স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীসহ এলাকাবাসী বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...