বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে  বাংলাদেশ গ্রাম থিয়েটার সংগঠন পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোর হলো ও যুগান্তর স্বজন সমাবেশ যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে । এ লোকনাট্য অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট ফোক গানের শিল্পী,ঘেটুপুত্র কমলা,ওপারের আকাশ,চন্দ্র গ্রহণ ও প্রেম কাহণ চলচ্চিত্রের অভিনেতা হাসান ফেরদৌস মামুন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের  গণসংযোগ বিভাগের উপ-পরিচালক ও প্রখ্যাত নাট্যকার  সালাম সাকলাইন,শাহজাদপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন। প্রফেসর নাছিম উদ্দিন মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট কন্ঠ শিল্পী  শ্যামল কুমার সাহা, কবি মমতাজ উদ্দিন শেখ, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত ও নাট্যকার মোঃ মুমীদুজ্জামান জাহান। এ অনুষ্ঠানে শ্রীরূপ ক্ষ্যাপার গান, ধূয়া গান, বাউল গান, জারি গান, নজরুল গীতি,আবৃত্তি, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়। এ ছাড়া এ অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র অভিনেতা হাসান ফেরদৌস মামুন  ফোক সঙ্গীত পরিবেশন ও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান নির্দেশিত যক্ষের ধন নাটকে অভিনয় করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...