বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে র‍্যাব ও পুলিশের অভিযানে ৭টি সাদৃশ্য হাতবোমাসহ ৩১টি ঢাল উদ্ধার হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১২'র ডিএডি মোস্তাক আহমেদ ও শাহজাদপুর থানার অফিসার হিসেবে শাহিদ মাহমুদ খান এ অভিযান পরিচালনা করেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণপাড়া মহল্লার মোঃ মজনুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাড়ীর নীচে বেগুন ক্ষেতে বেগুন তুলতে গেলে মাটিতে পোঁতা একটি মাটির পাতিল দেখতে পায়। পাতিলটি তুলে ভাঙ্গার পর ভেতর থেকে লাল টেপ দিয়ে পেচানো ৭টি সাদৃশ্য হাতবোমা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান সঙ্গীয় পুলিশ ফোর্স ও র‍্যাব-১২'র একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে ৭টি সাদৃশ্য হাতবোমা উদ্ধার করে। এসময় চর-আঙ্গারু গ্রামে আব্দুর রাজ্জাকের জমি থেকে ফালা ঠেকানো ৩১ টি ঢালও উদ্ধার করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, 'ঘটনাস্থল সংলগ্ন বৃ-আঙ্গারু গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু' পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসাতে অপর একটি পক্ষ এগুলো মাটিতে পুঁতে রাখতে পারে।' এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...