বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ ও নুকালী এলাকার ৫ টি অবৈধ ভেজাল জ্বালানী তেল (পেট্রোল-অকটেন) তৈরীর কারখানায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জ্বালানী তেল তৈরীর কেমিক্যাল ও সরঞ্জাম উদ্ধার করেছে। এ ছাড়া একটি ট্যাংকলরিসহ ২ কারখানায় তৈরী ১৫ হাজার লিটার ভেজাল পেটোল ও অকটেন জব্দ ও ভেজাল কারবারের সাথে জড়িত থাকার অপরাধে কারখানার ৬ মালিক-কর্মচারিকে আটক করা হয় । আটক ব্যক্তিরা হল, শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের হাকিম উদ্দিনের ছেলে ভেজাল পেট্রোল তৈরীর কারখানার মালিক হাসান মাহমুদ (৩১), দ্বাবাড়িয়া গ্রামের হাজী আবু তাহেরের ছেলে মহির উদ্দিন মোল্লা (৩০), তার সহযোগী গঙ্গাপ্রসাদ গ্রামের চাঁদ মুন্সির ছেলে শফিকুল মুন্সি (৩২), নবীর উদ্দিনের ছেলে ছোলায়মান মুন্সি (৩৫), ট্যাংকলরি চালক চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মহসিন আলীর ছেলে আব্দুস ছামাদ (৩৫), একই উপজেলার তেঁতুলতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে রবিউল ইসলাম (৩৫)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটকদের বিভিন্ন মেয়াতে সাজা দেওয়া হয়। এর মধ্যে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা কারখানা মালিক মহির মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অপর কারখানার মালিক হাসান মাহমুদ, ট্যাংকলরি চালক আব্দুস ছামাদ, রবিউল ইসলামকে ৬ মাস ও শফিকুল মুন্সি ও ছোলায়মান মুন্সিকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে শাহজাদপুর থানা পুলিশে সোপর্দ করেন। শাহজাদপুর থানা পুলিশ এদিনই তাদের সিরাজগঞ্জ জেলহাজতে পাঠিয়ে দেন। এ ছাড়া আটক ট্যাংকলরিটি শাহজাদপুর থানা হেফাজতে ও ভেজাল জ্বালানী তেল তৈরীর কারখানাগুলো সীলগালা করে দেন। এ বিষয়ে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ইন্সপেক্টর মোঃ সবুজ মিয়া জানান, 'শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অয়েল ডিপোর পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নুকালি ও গঙ্গাপ্রসাদ নামক স্থানের ৫ টি কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল পেট্রোল ও অকটেন তৈরী করে ভেজালকারীরা উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিভিন্ন এলাকায় ভেজাল জ্বালানী তেল সরবরাহ করে আসছিলো। এ ভেজাল জ্বালানী তেল ব্যবহার করায় এ অঞ্চলের যানবাহনের ইঞ্জিনে প্রায়শই ত্রুটি দেখা দিতো ও ইঞ্জিন বিকল হয়ে এসব যানবাহন দূর্ঘটনায় কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হতো ও প্রাণহানী ঘটতো। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি রোধে শাহজাদপুরে অভিযান চালিয়ে হাসান মাহমুদের কারখানা থেকে একটি ট্যাংকলরিসহ সাড়ে ১৩ হাজার লিটার ভেজাল পেট্রোল ও অকটেন ও অন্য ৪ টি কারখানা থেকে ৮০ ব্যারেল ভেজাল পেট্রোল-অকটেন জব্দ করা হয়।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...