বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ ১১ অক্টোবর বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ (সরকারি মাধ্যমিক-৩) এর উপসচিব লুৎফুন নাহার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। উক্ত প্রজ্ঞাপনে দেশের মোট ১৯টি উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এদিকে, শাহজাদপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষীত শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গরূপে রূপদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহজাদপুরের কৃতী সন্তান আই বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক দুলাল এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি ও স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে শাহজাদপুরবাসী। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ায় আনন্দে উদ্ভাসিত হয়ে পড়েছে শাহজাদপুরবাসী। জানা গেছে, প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) ও সচিব মহোদয়ের সহোদর উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণের কাজ ত্বরান্বিত করবার লক্ষ্যে প্রস্তাবিত ১৯ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় জাতীয়করনের প্রস্তাব নির্দেশক্রমে অর্থ বিভাগের অনাপত্তি জ্ঞাপন করা গত ১৯ সেপ্টেম্বরে। ওই স্কুলটি জাতীয়করণে আইন সচিব ও এ্যাড. লাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর সম্মতিসূচক তালিকায় অন্তর্ভূক্তি, পরিদর্শন ও ‘ডিড অব গিফট’ এর চিঠি প্রাপ্তির পর জিও (গভর্মেন্ট অর্ডার) জারি হওয়ায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গরূপে সরকারি হলো। এ বিষয়ে ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘আমার স্বপ্ন শাহজাদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে চলেছি। আমার ভাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর আইন প্রস্তুত করেছেন। শাহজাদপুর সরকারি কলেজে আমরা অনার্স কোর্স চালু করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করেছি, উচ্চ বিদ্যালয়ে কারিগরী শিক্ষা চালু করেছি ও কলেজে রূপান্তর করেছি। আজ শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণে অর্থ মন্ত্রনালয়ের অনাপত্তি ও প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ‘ডিড অব গিফট’ এর চিঠি পাওয়ার পর আজ গভর্মেন্ট অর্ডার (জিও) জারি হয়েছে। পর্যায়ক্রমে শাহজাদপুরকে একটি আদর্শ শিক্ষা নগরী করতে আমার স্বপ্নটা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে দেখে মনটা খুশিতে ভরে উঠেছে।’ স্কুলের প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম বলেন, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) ও সচিব মহোদয়ের সহোদর স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ (বৃহস্পতিবার) শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করন হলো। এজন্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আইন সচিব মহোদয় ও সভাপতি এ্যাড. লাবলু’র কাছে শাহজাদপুরবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এদিকে, এ সংবাদটি ছড়িয়ে পড়ায় শাহজাদপুরে আনন্দের বন্যা বইছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...