শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর গার্লস হাই স্কুলে গত রোববার সন্ধ্যায় পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মহা প্রয়াণ দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল, কবিতালেখ্য, আলোচনাসভা, আবৃত্তি প্রতিযোগিতা, নাটক ও গান। শাহজাদপুর উচ্চারণ আবৃত্তি সংগঠন, বর্ণমালা আবৃত্তি সংগঠন, অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমি ও বিবর্তন নাট্য গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবির স্বদেশভিত্তিক গীতিকবিতা নিয়ে তৈরী করা ‘রবি’র স্বদেশ’ কবিতালেখ্য পরিবেশন করে অক্ষরের শিক্ষার্থীদের মধ্যে জয়া, সারা, জামিউল, মুনতাহা, রিস্তা, শুভ ও ঈশান। অনুষ্ঠানের ২য় পর্ব আলোচনাসভায় বিশিষ্ট শিক্ষক সৈয়দা নাছিমা জামানের সভাপতিত্বে দুই কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, বিশিষ্ট শিক্ষাবিদ এ.এম, আব্দুল আজীজ, শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহআলম, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসমত আলী, সাংবাদিক আতিক সিদ্দিকী, তবলাশিল্পী বিজন কুমার সাহা, কন্ঠশিল্পী মীর বাবুল, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি ও জাকারিয়া ইসলাম ঠান্ডু। রবীন্দ্র-নজরুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে অংশগ্রহন করে- বর্ণ, উচ্ছ্বাস, উৎসব, মেধা, অনন্যা, সেঁজুতি, মাহি সরকার, তাসনিম, তাহিরা, জয়ী বিশ্বাস, অঙ্কিতা, কথামনি, পায়েল ও জুঁই এবং ‘খ’ গ্রুপে অংশ গ্রহণ করে মুসতারিন, প্রিয়ন্তি, আশা, অহনা, ইমন ও রূপা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনন্যা, প্রথমা, ওস্তাদ বায়েজীদ হোসেন, মীর বাবুল ও আব্দুল্লাহ আল মাহমুদ। সব শেষে কবিগুরুর নাটিকা ‘চিন্তাশীল’ মঞ্চস্থ হয়। এতে অভিনয় করে-জামিউল, জয়া,সারা, বর্ণ, রিস্তা, শুভ ও অমৃত।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
