শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার তাঁতসমৃদ্ধ শাহজাদপুরের ঐতিহ্যবাহী রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের উদ্যোগে গতকাল সোমবার শরৎ উৎসব পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। কাঁশফুল হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষার্থী, সূধীমহল ওই র্যালিতে অংশ নিলে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। বিরল ওই দৃষ্টিনন্দন র্যালি বের হলে উদ্যোক্তাসহ অংশগ্রহনকারীদের সবাইকে শাহজাদপুরবাসী এ সময় স্বাগত জানায়। র্যালিটি রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুল থেকে বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে শেষ হয়। পরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারি পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন, সিনিয়র শিক্ষক মঈন উদ্দিন, সন্তোষ বসাক, শ্যামল দত্ত, আশরাফুজ্জামান প্রমূখ। শরতের আগমনীতে বিরল অপূর্ব এ আয়োজন শাহজাদপুরবাসীকে মুগ্ধ করে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
