শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক : যমুনা সহ বিভিন্ন নদ-নদীর পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমলেও বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এদিকে উপজেলার বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে স্থানীয় যুুবলীগ নেতা আশিকুল হক দিনারের ব্যক্তিগত উদ্যোগে আজ রোববার পৌর এলাকার পাড়কোলা, শান্তিপুর, তালতলা, দাবারিয়া ও দ্বারিয়াপুর গ্রামের বানভাসী অসহায় দুইশত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় পৌর এলাকার বিসিক বাসস্টান্ড সংলগ্ন ‘হোটেল সুইট ড্রীম’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানভাসী অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার যমুনা তীরবর্তী কৈজুরী, সোনাতনী, পোরজনা, গালা, রূপবাটি, বেলতৈল, জালালপুর ইউনিয়ন সহ পৌরসভার বন্যা দুর্গতদের মাঝে ইতিমধ্যেই ত্রাণ সহায়তা হিসেবে পর্যাপ্ত পরিমান চাল, ডাল, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বানভাসী মানুষের মধ্যে কেউ যাতে অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রেখে দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী ৩ মাস বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের জন্য প্রতিটি পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান করা হবে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে এক বান ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হবে বলে তিনি ঘোষণা দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা শামছুল আলম, আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা আশিকুল হক দিনারসহ দলের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্য...