শাহজাদপুর প্রতিনিধিঃ আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা গ্রামের নওশাদ আলীর ছেলে মাসুদ (২২) এর খন্ডিত লাশ পুলিশ উদ্ধার করেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষ জামাল মোল্লা গ্রুপের সাথে ইসমাইল হোসেন বাহাদুর গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের এক পর্যায়ে জামাল মোল্লা গ্রুপের লোকজন আহত মাসুদকে সংজ্ঞাহীন অবস্থায় অপহরণ করে নৌকায় করে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার আর হদিস পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী শাহজাদপুর থানা পুলিশ পাবনার আমিনপুর থানার রুপপুর ইউনিয়নের কদম শরিফপুর এলাকার যমুনা নদীর দুর্গম চর থেকে মাসুদের দেহের কোমর থেকে পা পর্যন্ত খন্ডিত অংশ উদ্ধার করে। এব্যাপারে শাহজাদপুর থানার এস.আই বাণী ইসরাইল জানান লাশের মুখমন্ডল ও দেহ অংশ এখনও উদ্ধার করা যায়নি। এটি উদ্ধারের চেষ্টা চলছে। খন্ডিত এ অংশ মাসুদের কিনা তা নিশ্চিত হতে ময়না তদন্তের পাশা-পাশি ডি,এন,এ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। এদিকে এ হত্যা ঘটনায় নিহত মাসুদের বাবা নওশাদ আলী বাদী হয়ে প্রতিপক্ষ গ্রুপের ৩৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছে। এদিকে খন্ডিত এই লাশ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
