বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বিশেষ প্রতিেবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের শর্টগানের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের দুটি আন্তর্জাতিক সংগঠন। একই সঙ্গে তারা এই ঘটনার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে। গত শুক্রবার নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং ব্রাসেল্স ভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর জার্নালিস্টস (আইএফজে) বিবৃতি দিয়ে সাংবাদিক শিমুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সাজা দেয়ার আহ্বান জানায়। বিবৃতিতে সিপিজের এশিয়ার সমন্বয়ক স্টিভেন বাটলার বলেন, বহু লোকের সামনে ঘটেছে গুলির ঘটনা। পুলিশ অস্ত্রটি উদ্ধার করেছে এবং সেটির মালিককে শনাক্ত করেছে। ফলে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারে বিলম্ব হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। সিপিজের হিসাব অনুযায়ী ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে কমপক্ষে ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। পৃথক বিবৃতিতে সাংবাদিক শিমুল হত্যার নিন্দা জানায় আইএফজে। সংস্থাটির সাধারণ সম্পাদক অ্যান্থনি ব্যালেঞ্জার বলেন, আব্দুল হাকিম শিমুল সেখানে কেবল তাঁর দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনা মনে করিয়ে দেয় সারা বিশ্বে সাংবাদিকেরা কী পরিমাণ আত্মত্যাগ করছেন। জনগণকে তথ্য দেওয়ার জন্য তাঁরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”