রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সমিতির পাওনা বকেয়া টাকা চাওয়ার জের ধরে গতকাল রোববার রাতে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান (৫৫)সহ ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্যান্য আহতরা হলেন, দ্বারিয়াপুর মহল্লার মৎস্য ব্যবসায়ী শাহিন (৪০), রকিব (৩০), ও মানিক (১৮)। পরে সমিতির সদস্যরা আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এদের মধ্যে সাধারণ সম্পাদক আনিছুর রহমানের জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে উভয় গোষ্ঠির সমর্থকদের মধ্যে আরেক দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুনরায় সংঘর্ষের শংকায় মৎস্য ব্যবসায়ীরা বিচলিত হয়ে পড়েছে। জানা গেছে, গতকাল রোববার রাত ৯ টার দিকে পৌরসদরের দ্বারিয়াপুর মাছ বাজারস্থ দ্বারিয়াপুর মৎস্যজীবী সমবায় সমিতির বাৎসরিক আয়-ব্যায়ের হিসাব চলাকালীন ওই সমিতির অপর সদস্য দ্বারিয়াপুর গ্রামের মৃত কোরব ব্যাপারীর ছেলে আব্দুর রাজ্জাক ব্যাপারী (৩৭) এর কাছে সমিতির বাৎসরিক বিদ্যুৎ বাবদ বকেয়া পাওনা ২৫ হাজার টাকা চাইলে তার সাথে সমিতির অন্যান্য সদস্যদের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে আব্দুর রাজ্জাক ব্যাপারীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী এ সময় সমিতির সদস্যদের ওপর হামলা চালিয়ে সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় দ্বারিয়াপুর মৎস্য ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আনিছুর রহমান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ পেশ করেছেন। ওই সমিতির সভাপতি মোজাম্মেল হক জানান, ‘ পরিকল্পিতভাবে সমিতির সাধারণ সম্পাদকসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...