শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
014 শাহজাদপুর প্রতিনিধি :-শাহজাদপুর উপজেলার চরকৈজুরী গ্রামের দিন মজুর ও ভ্যান চালক জয়নাল প্রামানিকে ছেলে শরিফুল ইসলাম অন্যের মুদি দোকানে কর্মচারী থেকে লেখাপড়া ও সংসার খরচ জুগিয়ে এ বছর কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। সে জেএসসিতেও ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসী খুশি হলেও পরিবারে নেমেছে এসেছে হতাশার ছায়া। অর্থাভাবে তার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হয়ে এলাকার হত দরিদ্র মানুষকে বিনামূল্যে সেবা দিতে চায়। এ লক্ষ্য নিয়ে গভীর রাত জেগে কুপির আলোয় ভাংগা ছাপড়া ঘরে লেখাপড়া করে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখন অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। চার ভাই বোনের সংসার টানতে তার বাবা জয়নাল প্রামানিক দিন মজুরি ও ভ্যান চালায়। মা কোহিনুর বেগম চরকায় সূতা বুনে কোনমতে জীবন ধারণ করে। তাদের পক্ষে লেখাপড়ার খরচ যোগানো দূরহ হয়ে পড়েছে। সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতা পেলে তার লেখাপড়ার পথ সুগম হবে এবং বাবা-মা সহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...