বুধবার, ২৫ মার্চ ২০২৬
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা গ্রামে মিথ্যা মামলা দায়েরে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অসহায় এক পরিবার। মঙ্গলবার সকালে ওই গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগে ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ‘তার বসতবাড়ি সংলগ্ন ১২ শতাংশ নিজ দখলীয় জায়গা একই গ্রামের প্রভাবশালী শহিদুল ইসলাম দলবল নিয়ে সম্প্রতি লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে দখল করতে আসলে তিনি ও তার সন্তানরা বাঁধা প্রদান করেন। এ সময় শহিদুল ইসলাম গং তার স্ত্রী ফরিদা বেগমের মাথায় আঘাত করলে ফরিদা বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহিদুল ও তার দলবলের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে শহিদুল গংকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছে। এরপর থেকেই মামলা তুলে নেয়ার জন্য প্রবাভশালী শহিদুল ও তার দলবল আমাদের ওপর চাপ সৃষ্টি করছে ও নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। এর পরেও শহিদুল ইসলাম ১লা জানুয়ারি দিনেদুপুরে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ঘটনা সাজিয়ে হয়রানীর উদ্দেশ্যে আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।’ ব্যবসায়ী সিরাজুল ইসলাম অভিযোগে আরও জানান, ‘প্রতিপক্ষ শহিদুল ও তার দলবলের ভয়ে তারা স্বাভাবিক ভাবে চলাফেরা ও দিনযাপন করতে পারছেন না। ফলে প্রতিটি মুহুর্তে তাদের চরম উদ্বেগ, আতঙ্ক ও উৎকন্ঠায় দিন কাটাতে হচ্ছে। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম ছাড়াও স্ত্রী ফরিদা বেগম, তন্মি আজমল, তারিন বেগম, ওমর ফারুক, স্বপন সরকার ও তমাল আজমল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...