শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে মাস ব্যাপী বিজয় উৎসব-২০১৭ ইং শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পৌর সদরের হাইস্কুল মাঠের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ বিজয় উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট নাট্যকার সাঈদ রিংকু। পূরবী থিয়েটারের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মমতাজ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক সৌজন্য অধিকারী, সিরাজগঞ্জ জেলার (রবীন্দ্র অঞ্চলের) প্রধান সমন্বয়কারী বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল মতিন, বাসদ নেতা আব্দুল আলীম, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শাহবাজ খান সানি, পূরবী থিয়েটারের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন ও বিশিষ্ট তবলা বাদক দীপেশ চন্দ্র পাল। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রর্তৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোর হলো ও যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। মাস ব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে, নাটক, ধূয়া গান, বাউল গান, শ্রীরূপ ক্ষ্যাপার গান, দেশের গান, কবিতা আবৃত্তি, নৃত্য, কবি আড্ডা, শাস্ত্র গান, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রদর্শন ইত্যাদি। এ বিজয় উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ রিংকু রচিত ও নির্দেশিত নাটক ‘জাগো’ মঞ্চস্থ করা হয়। এ নাটকে অভিনয় করেন, মারুফ, নয়ন শেখ, রাকিব, আকরাম, শামীম, অনিক, আব্দুল আলীম, জাকারিয়া, ইমন, তুষার, ফরহাদ ও সোহাগ। এছাড়া ধূয়া গান,বাউল গান, দেশের গান ও কৌতুক পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম, শরিফ, সানোয়ার হেসেন, অচিন্ত কুমার, মারুফ, নয়ন, রাসেল, নাহিন, শিমুল, পারভীন, হোসনেয়ারা, মীম, স্বাক্ষর, সোহেল, সজিব, জয়, অন্তর, সোনা মিয়া, মেঘ, তাকিবুন্নাহার, স্বর্ণ, মনতাজ আলী, ফিরজা খাতুন, ফরিদা খাতুন, ফারদিন, জায়েদ প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...