শাহজাদপুর প্রতিনিধি : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পৌরসদরের মণিরামপুর মহল্লার নিজ বাড়ি থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের অন্যতম সহযোগী মদ বিক্রেতা তোফাকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। সাংবাদিক নেতা, শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার ঘটনায় আবুল বাশার বাদী হয়ে গত বুধবার দ্রুত বিচার আইনে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত তোফাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের কাছ থেকে পাইকারী হারে মাদক ক্রয় করে তোফা বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে আসছিলো। সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার গত বুধবার দুদক কর্তৃক আয়োজিত গণশুনানীতে মাদক ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার পর থেকে মানিক গাঁ ঢাকা দেয়। ওইদিন মানিকের কাছ থেকে মদ ক্রয় করতে না পেয়ে গত ১১ জানুয়ারি বুধবার মানিকের নেতৃত্বে তোফা ওইদিন রাতেই মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদি হয়ে মানিক সরকারসহ ১৪ জনকে আসামী করে শাহজাদপুর থানায় দ্রুতবিচার আইনে মামলা করেন। গ্রেফতারকৃত তোফা দীর্ঘদিন ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয় করে বিক্রি করে আসছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, ‘ ধৃত তোফা মানিকের কাছ থেকে মদ ক্রয় করে খুচরা বিক্রি করতো। সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
আন্তর্জাতিক
এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ... প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ... আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
রাজনীতি
শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
