বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
11.03.15 শাহজাদপুর প্রতিনিধিঃ বুধবার রাতে শাহজাদপুর উপজেলার মশিপুরের একটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ এ কে এম আলমগীর (কাশেম) নামের এক ভূয়া ডাক্তার কে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,উপজেলার মশিপুর গ্রামের বগুড়া-নগরবাড়ি সড়ক সংলগ্ন রওশন আরা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়দানকারী এ ভূয়া ডাক্তারকে পুলিশ গ্রেফতার করে । প্রতি বুধবার ঢাকা থেকে এসে এ ক্লিনিকের রোগীদের তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তারা আরও জানায়, মামলি রোগীদেরও তিনি রোগ নির্ণয়ের নামে নানা ধরনের পরীক্ষা-নিরিক্ষা দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে প্রতারনা করে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তার প্রেসক্রিপশন প্যাডের ডেজিনেশনে তিনি লিখেছেন এমবিবিএস, এম ফিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিআইএইচ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমডি, মেডিসিন, আমেরিকা, এফআর, এসএইচ, লন্ডন, ডিইসি, কানাডা, মেডিসিন কার্ড এন্ড এ্যাজমা স্পেশালিষ্ট, প্রাক্তন প্রফেসর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, প্রজেক্ট ডিরেক্টর প্রবীন হিতৈশী,স্বাস্থ্য কেন্দ্র, ঢাকা লেখা রয়েছে। তার এসব পদবী টাইটেল ও শিক্ষাগত যোগ্যতা পুলিশ যাচাই বাছাই করে দেখছে। এ ছাড়া তাকে থানায় এনে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...