রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার, শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর খুকনি মোল্লা পাড়ার আব্দুল বাতেন নামের এক ভুয়া ভেটেরিনারি ডাক্তারকে ভ্রাম্যমান অদালতে ১০ দিনের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে এ আদালত পচিালনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিব সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার ও এলাকাবাসী জানান, খুকনী মোল্লা পাড়ার সন্তোষ মোল্লার তাঁত শ্রমিক ছেলে আব্দুল বাতেন দীর্ঘ দিন ধরে স্থানীয় বাজারে শিহাব মেডিকেল হল নামের একটি ওষুদের দোকান খুলে পশু ডাক্তার বনে যায়। এরপর থেকে সে গবাদি পশুকে ভুল চিকিৎসা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুল বাতেনকে হাতেনাতে ধৃত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষদের প্রতারিত করার অভিযোগে ১০ (দশ) দিনের কারাদন্ড ও ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আসামীর ঔষধের দোকান থেকে বিপুল পরিমান অনুমোদনবিহীন গবাদিপশুর ঔষধ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব আব্দুস সামাদ ও ভেটেরিনারি সার্জন জনাব মীর কাওছার এবং এনায়েতপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...