শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
500x350_9dd6dc454011fc84799c4d4bf904c45b_ma-meye ক্যারিয়ার সচেতন যেসব মেয়েরা তাদের মা হওয়া নিয়ে চিন্তিত, তাদের জন্য এবার সুখবর। অর্থাৎ, সদ্য মা হওয়ার পর চাকরি ক্ষেত্রে মেয়েদের কর্মদক্ষতা কমে না, বরং দ্বিগুণ বাড়ে। সম্প্রতি মাইক্রোসফটের দ্বারা এক সমীক্ষায় এই তথ্য ওঠে এসেছে। ২০০০ মেয়ে এবং ৫০০ চাকুরে মেয়েদের ওপর এই সমীক্ষা চালিয়েছে মাইক্রোসফট। সন্তান লালন-পালন এবং শিশু পরিচর্যার মধ্য দিয়ে মেয়েদের কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা ভালো রকম ভাবেই বৃদ্ধি পায় বলে দেখতে পেয়েছেন গবেষকরা। সমীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের প্রায় ৬২ শতাংশ মেয়ে বলেছেন, সন্তান হওয়ার পর তাদের মাল্টি-টাস্কিং বা বহুমুখী কাজের দক্ষতা অনেক বেড়ে গেছে। প্রায় অর্ধেক মেয়ে বলেছেন, মা হওয়ার পর তাদের সময় ব্যবস্থাপনা বদলেছে এবং আগের তুলনায় ভালো হয়েছে। আর প্রায় ২৭ শতাংশ মেয়েরা বলেছেন, আগের চেয়ে বেশ গুছিয়ে ও নিয়মমাফিক কাজ করতে শিখেছেন তারা। এছাড়া, সমীক্ষায় অংশগ্রহণকারী চাকরি বা নিয়োগদাতাদের মধ্যে অর্ধেকেরও বেশি স্বীকার করেছেন, দলীয় তৎপরতার ক্ষেত্রে সাধারণ মেয়েদের তুলনায় মায়েরা অনেক ভালো কাজ করেন৷ আর যেকোনো কাজ করতে তারা খুব উদ্যম৷ তারা এও জানিয়েছেন যেসব মেয়েরা মা হয়েছেন তাদের কাজকর্মে বেশ ভালো মন সংযোগ দেখতে পাওয়া যায়। সূত্র: ওয়েবসাইট

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...