নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল জামাদুল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৮টায় উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের তালগাছির কবরস্থানের পাশে। নিহত জামাদুল উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নেধুর পাড়া গ্রামের আনসব আলী ঠান্ডু মিয়ার ছেলে বলে জানা গেছে। সে তালগাছি এস এ মডেল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে যোগদিতে বাড়ি থেকে স্কুলে যায়। সেখানে অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রভাতফেরীর র্যালীতে অংশ নিতে অপেক্ষা করে। র্যালীটি দেরীতে শুরু হওয়ায় জামাদুল তার একবন্ধুকে সাথে নিয়ে সাইকেলে করে স্কুলের পাশে মহাসড়কে বেড়াতে যায়। এ সময় উল্লাপাড়াগামী একটি খালি নছিমন গাড়ি সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাইকেল চালক জামাদুল ইসলাম নিহত হয়। এ ঘটনার সাথে সাথে স্কুলে উপস্থিত শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুহুর্তে অনুষ্ঠন স্থল বিষাদে পরিণত হয়। সেই সাথে পন্ড হয়ে যায় ভাষা দিবসের উদ্দ্যেশে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠান। এ খবর তার গ্রামের বাড়ি পৌছালে স্বজনদের আহাজারিতে ব্রজবালা গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক নছিমনটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

