বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার বাড়াবিল পূর্বপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী শফিকুল ইসলাম (২৪) অপহরণ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এরা হল, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাউচাইল গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে জাকির হোসেন বাদল (৫৫), তাকে ঢাকার কামরাঙ্গীরচরের হাজারিবাগ থেকে এবং শাহজাদপুরের বাড়াবিল খারুয়া জংলাগ্রামের জব্বার প্রামানিকের ছেলে সুলতান (২৬) কে নিজবাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এরপর তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শাহজাদপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রিমান্ড আবেদনটি আগামী ৫ সেপ্টেম্বর শুনানির দিনধার্য করে তাদের কারাগারে প্রেরন করে। এব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, অপহৃত শফিকুল গত ১৯ এপ্রিল রাতে তার ব্যবসায়ীক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দূর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার বাবা এবাদ আলীর মোবাইল ফোনে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। তিনটি বিকাশ নম্বরে ঐ টাকা পরিশোধ করা হলেও ব্যবসায়ী শফিকুলকে আর ফেরত দেয়া হয়না। এ ঘটনায় অপহৃতর বাবা এবাদ আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এরপর শাহজাদপুর থানা পুলিশ অপহৃত শফিকুলের মোবাইলের কললিস্ট ও মুক্তিপণের টাকা পাঠানোর বিকাশ নম্বর যাচাই বাছাই করে এ দু’জনকে গ্রেফতার করে। এদিকে গত ৫ মাসেও ব্যবসায়ী শফিকুল উদ্ধার না হওয়ায় তার পরিবার চরম ভাবে ভেঙ্গে পড়েছে। তারা অবিলম্বে ব্যবসায়ী শফিকুলকে উদ্ধারের জোর দাবী জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সিটি করপোরেশনে মান্না-কবরী- সেলিম-খোকন মনোনয়নপত্র নিলেন