রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
05.02.15 (sayem) আজ দুপুরে শাহজাদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কুখ্যাত মাদক সম্রাট ও ইউপি সদস্য আবু সায়েম (৫০) কে পুলিশ ১ সঙ্গী সহ গ্রেফতার করেছে। আতিকুর রহমান সুজন (৩৫) নামের ঐ সঙ্গীর বাড়ী জামালপুর জেলার বক্শিগঞ্জ থানার মেছেরচর পূর্বপাড়া গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম লাবলু মিয়া। শাহজাদপুর থানার এসআই আব্দুস সালাম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও মাদক সম্রাট আবু সায়েম কে এক সঙ্গী সহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, সায়েমের নামে শাহজাদপুর থানায় ফেনসিডিল ইয়াবা সহ মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে। তবে কোন ব্যবসায়ী কে অপহরণ করা হয়েছে সে ব্যাপারে কোন কিছু জানায়নি। অপরদিকে গ্রেফতারকৃত আবু সায়েম জানান, তিনি এক বছর ধরে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। কায়েমপুর ইউপি সদস্য বড় আঙ্গারু গ্রামের তার কন্যা জামাতা ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সিদ্দিক মেম্বর ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করিয়েছে। সে কাউকে অপহরণ করেনি বলে দাবি করেন। তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে ফেনসিডিল ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সিদ্দিক মেম্বর কে গ্রেফতারের জোর দাবি জানান। তাকে গ্রেফতার করা হলে বৃ-আঙ্গারু,বড় আঙ্গারু গ্রাম সহ কায়েমপুর ইউনিয়নে মাদক ব্যবসা বন্ধ হওয়ার পাশাপাশি এ অপহরণ নাটকের রহস্য বেড়িয়ে আসবে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...