শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
sari boishakশাহজাদপুর প্রতিনিধিঃ জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বৈশাখী শাড়ির সিংহভাগই তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ সিরাজগঞ্জ থেকে সারাদেশে সরবরাহ করা হয়। ২০ দলীয় জোটের চলমান হরতাল আর অবরোধের মধ্যেও দেশের সর্ববৃহৎ কুটিরশিল্প তাঁতশিল্পের কেন্দ্র সিরাজগঞ্জের ৩টি তাঁতবস্ত্র বিক্রয়ের হাটে বৈশাখী শাড়ি বিক্রির ধুম পড়েছে। জেলার বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, উল্লাপাড়াসহ অন্যান্য উপজেলার বৈশাখী শাড়ি প্রস্তুতকারী তাঁতি ও শ্রমিকদের বর্তমানে মহাব্যস্ত সময় কাটছে। সিরাজগঞ্জের তাঁতবস্ত্র বিক্রয়ের হাট এনয়েতপুর, সোহাগপুর ও শাহজাদপুর কাপড়ের হাটে বিপুল পরিমাণে বৈশাখী শাড়ি বিক্রি হচ্ছে বলে তাঁতিরা জানিয়েছে। দেশের সব বয়সের শিশু, কিশোরী ও নারীদের চাহিদা অনুযায়ী এ অঞ্চলের তাঁতিরা আগেভাগেই দৃষ্টিনন্দন ও বাহারি রং ও ঢংয়ে বৈশাখী শাড়ি প্রস্তুত করেছেন। স্থানীয় তাঁতিরা জানিয়েছেন, ২০ দলীয় জোটের হরতাল আর অবরোধের ভেতরেও বৈশাখী শাড়ি বিক্রির হারে কোনো ভাটা পড়েনি। অন্যান্য বছরের মতোই এবারও বিভিন্ন রকম ও ধরনের বৈশাখী শাড়ি বিক্রি হচ্ছে হাটগুলোতে। দেশের সব ধরনের ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে স্থানীয় তাঁতিরা প্রতি পিস বৈশাখী শাড়ি ২৫০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি করছেন। ২০ দলীয় জোটের দীর্ঘদিনের হরতাল আর অবরোধের মধ্যেও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাটসহ সিরাজগঞ্জের তাঁতবস্ত্রের হাটগুলোতে তাঁতবস্ত্রের বেচাকেনা অনেকটা কমে গেলেও পহেলা বৈশাখ আসার প্রায় ৩ সপ্তাহ পূর্ব থেকেই জেলার তাঁতবস্ত্রের ৩টি হাট ও তাঁতপল্লীগুলো ফের মুখর হয়ে পড়েছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে