রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পৌর এলাকার মণিরামপুর কালিবাড়ি, দ্বারিয়াপুর হিন্দু কল্যাণ যুব সংঘ, শাহজাদপুর সরকারি কলেজ মন্দির ও নবরূপ সংঘ পরিদর্শন শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘ এ উৎসবে শাহজাদপুরবাসীর মাঝে যে আনন্দ ছড়িয়ে পড়েছে, তা সত্যিই প্রসংশনীয়।’ শাহজাদপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই বানী ইসরাইল,কেন্দ্রিয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড. বিমল কুমার দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, শাহজাদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সাগর বসাক, মণিরামপুর কালিমন্দির কমিটির সভাপতি নিখিল কুমার কর্মকার, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, রতন দত্ত, বাবলু পাল, তপন সরকার প্রমূখ।এদিকে সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপজেলা বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
স্বাস্থ্য
নাসিমের করোনা নেগেটিভ
